এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন
সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
Printed Edition
মো: গোলাম মোস্তফা
সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর মানিকগঞ্জ
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৫। পটাসিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত?
ক) -২ খ) ০
গ) +৪ ঘ) +৬
৬। সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত?
ক) +৬ খ) +৪
গ) +২ ঘ) -২
৭। নাইট্রিক এসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত?
ক) +২ খ) +৩
গ) +৪ ঘ) +৫
৮। ডাই মিথাইল ইথারের সমাণু কোনটি?
ক) বিউটানল
খ) প্রোপানল
গ) ইথানল
ঘ) মিথানল
৯। কোনো ধাতুর ওপর জিংকের প্রলেপ দেয়াকে কী বলে?
ক) ভলকানাইজিং খ) টিন প্লেটিং
গ) গ্যালভানাইজিং ঘ) ইলেকট্রোপ্লেটিং
১০। ঐ২ঝঙ৪-এ সালফারের জারণ সংখ্যা কত?
ক) +৬ খ) +৪
গ) +২ ঘ) ০
১১। পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত?
ক) -১ খ) -২
গ) +১ ঘ) -৩
১২। কোনো যৌগ থেকে ঋণাত্মক অংশের অপসারণ কোন ধরনের বিক্রিয়া?
ক) জারণ
খ) বিজারণ
গ) বিশ্লেষণ
ঘ) রেডক্স
১৩। পেট্রোলিয়াম শিল্পে তাৎপর্যপূর্ণ বিক্রিয়া কোনটি?
ক) সংযোজন
খ) বিযোজন
গ) প্রতিস্থাপন
ঘ) দহন
১৪। যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত?
ক) -২ খ) ২
গ) -১ ঘ) ১
১৫। মরিচার জন্য প্রয়োজন-
র) পানি রর) অক্সিজেন
ররর) অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর
খ) রর ও ররর
গ) র ও ররর
ঘ) র, রর ও ররর
উত্তর : ৫। ক, ৬। খ, ৭। ঘ, ৮। খ, ৯। গ, ১০। গ, ১১। ক, ১২। খ, ১৩। খ, ১৪। গ, ১৫। গ।