বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হলেন জাবি শিক্ষক সাখাওয়াত হোসেন

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিøউএইচও) অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার এক বার্তায় ড. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অভিনন্দন বার্তায় ভিসি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. মো: সাখাওয়াত হোসেনের এ সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাকে শিক্ষা ও গবেষণায় আরো বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ড. সাখাওয়াত হোসেনের এই অর্জন বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তার দীর্ঘ দিনের গবেষণা এবং গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।

ভিসি আশাবাদ ব্যক্ত করে বলেন, আঞ্চলিক বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি ড. মো: সাখাওয়াত হোসেনের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

উল্লেখ্য, ড. সাখাওয়াত আগামী দুই বছরের জন্য, ডব্লিউএইচও রিজিওনাল এক্সপার্ট গ্রুপ (এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ)-এর অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।