সুইডিশ লিগ উপসালা টাইগার্সে সাকিব
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। এবার আরো একটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। ১৫-২০ জুন নর্ডিক স্ম্যাশ টি-২০ প্রথম মৌসুমে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। সাকিব ছাড়াও টুর্নামেন্টে নাম লিখিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস, শেলডন কটরেলদের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে সুইডেন।