পেছাল নারী বিপিএল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পিছিয়ে গেল নারী বিপিএল টি-২০ লিগের অভিষেক আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০-২১ জুলাই দেশের তিনটি ভেনুতে (বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম) হবে নারী বিপিএলের প্রথম আসর।
বিসিবি জানায়, জুলাইয়ে বর্তমান বৈশ্বিক উত্তেজনার কারণে ফ্র্যাঞ্চাইজিরা লিগ পিছিয়ে দেয়ার পক্ষে মত দিয়েছে। দেশী ও বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় চেয়েছেন তারা। অথচ বাস্তবতা হলো সময় স্বল্পতার কারণে ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাচ্ছে না বিসিবি।