অর্থ পুরস্কার পেলেন ভলিবল খেলোয়াড়রা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে সংবর্ধনা পেলেন ব্রোঞ্জজয়ী নালী ভলিবল খেলোয়াড়রা। মালদ্বীপের মালে শহরে গত বছর নারী কাভা কাপ ভলিবল টুর্নামেন্টে পদক জিতে বাংলাদেশ। বাংলােেশর ভলিবল ইতিহাসে অসাধ্য সাধন করা নারী ভলিবল খেলোয়াড়দের প্রায় দুই মাস পর সংবর্ধনা দিলো বাংলাশে ভলিবল ফেডারেশনে। সংবর্ধনার সাথে পেয়েছেন অর্থ পুরস্কারও। জাতীয় দলের স্কোয়াডে থাকা ১৪ জন নারী ভলিবল খেলোয়াড়ের প্রত্যেককেই দেয়া হয় ২৫ হাজার টাকা করে এবং ক্রেস্ট। অপরদিকে কোচ, ম্যানেজার, নারী কো-অর্ডিনেটরসহ ছয়জনকেও প্রদান করা হয় ২০ হাজার করে টাকা ও ক্রেস্ট। পুরো টাকাটাই দেয়া হয় ফেডারেশনের তহবিল থেকে। গতকাল পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব উল আলম।