ই ন্দো নে শি য়া র রূ প ক থা
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
Printed Edition
(গত দিনের পর)
তার লেজ ও হাড়গুলো বেঁকে যেতে থাকে। প্রচণ্ড ব্যথায় একসময় জ্ঞান হারিয়ে ফেলে মেরিন্তারা।
আন্দ্রারিণীর তান্ত্রিক কর্ম শেষ হলো। সেই সাথে নিবে গেল বিষের পেয়ালায় জ্বলা কুয়াশার মতো তীব্র নীল আলো। জাদুর আবেশ ফুরিয়ে যাবার পর ধীরে ধীরে আবার হালকা সবুজাভ আলোয় ভরে গেল গুহা। সেই সাথে মেরিন্তারার জ্ঞানও ফিরে এলো। গায়ের তীব্র ব্যথাও কমতে শুরু করল। এবার সে চেয়ে দেখে তার লেজের জায়গায় তৈরি হয়েছে মানুষের মতো সুন্দর দু’টি পা! যদিও সে হাঁটতে পারছে না কিন্তু তার আর লেজ নেই।
জল-ডাইনি ডাঙার মানুষদের ব্যবহার্য একটি সুন্দর জরিতার পোশাক এগিয়ে দিলো মেরিন্তারার দিকে। ‘নাও, এটা পরে নাও। দেখবে কী সুন্দর দেখাচ্ছে তোমায়। ডাঙায় গিয়ে শুধু আফসোস থাকবে তোমার, তুমি কথা বলতে পারো না।’ জল-ডাইনি বলে, ‘নাও, জলদি করো রাজকুমারী মেরিন্তারা। তোমার হাতে সময় খুবই কম। মাত্র তিন দিন। আর মনে রেখো, এখন থেকে শুধু তোমার চোখ আর তোমার হৃদয় দিয়ে আকার ইঙ্গিতে কথা বলতে হবে তোমাকে। (চলবে)