এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

Printed Edition

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মালিক পক্ষের সাথে কথা বলে ১০ ভাগ ভাড়া কম নেয়া হচ্ছে। সেই সথে এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান। গত মঙ্গলবার মধ্যরাতে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যমুনা সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। চেষ্টা করছি মানুষের স্বস্তির জায়গা ফিরিয়ে আনার জন্য। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অতিরিক্ত ভাড়া কিংবা অন্য কোনো অনৈতিকের সুযোগ নেই।

তিনি বলেন, আমরা যমুনা নদীকে হারিয়ে যেতে দেবো না। এখানে আমরা খনন কাজ চালাব। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথ যাতে চালু থাকে একই সাথে প্রত্যেকটি খাল ও নদী সঠিকভাবে প্রবাহিত হয় বিষয়টি আমাদের নজরে থাকবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করব।

এ সময় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফৌজিয়া হাবিব খান, কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।