অস্ট্রেলিয়া সিরিজে থাকছে গাড়ি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের পর চলমান পাকিস্তান সিরিজে বাড়তি পুরস্কার রাখা আছে। দেশী ক্রিকেটারদের উৎসাহ দিতে বাইক উপহার রেখেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে থাকছে বিলাসবহুল চেরি ব্র্যান্ডের গাড়ি। মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার পাবেন এই গাড়ি। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশী ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।
বিসিবি সভাপতি আরো বলেন, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সেটি পেয়েছিল। প্রায় ২০ বছর পর আবার চেরি এই উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানাই।
অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। জুনের ৯, ১১ ও ১৪ তারিখে ঢাকার মিরপুরে হবে ৩টি ওয়ানডে; একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে চট্টগ্রামে ৩টি টি-২০ হবে।