বিএসএফ যেন পুশইন করতে না পারে: মোসলেহ উদ্দিন এমপি

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালান নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এ উপজেলার সাথে যে ভারতীয় সীমান্ত রয়েছে সেখান থেকে যেন কোনো অবস্থাতেই অস্ত্র, মাদক না আসে এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যেন কাউকে পুশ-ইন করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বিজিবির প্রতি আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা: আহসানুল মিজান রুমী, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম প্রমুখ।