জোভান-কেয়া পায়েলের ‘কোটিপতি’

Printed Edition
bino-4
জোভান-কেয়া পায়েলের ‘কোটিপতি’

বিনোদন প্রতিবেদক

এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল। তাদের অভিনীত বহু নাটক দর্শককে মুগ্ধ করেছে। আবারো তারা একসঙ্গে একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কোটিপতি’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। নাটকটি গতকাল সিএমসভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘জোভান ভাইয়ের সাথে এর আগে বহু নাটকে অভিনয় করেছি। যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে গেলে বলা যায় স্ইুটহার্ট, শ^শুরবাড়ি, তেলবাজ, টিকটকার বউ, নকলবাজ, প্রথম প্রেম, স্যারের বিয়ে, ইতির ঈদি, পসেসিভ ওয়াইফ’সহ আরো বেশ কিছু নাটক। বলা যায় সব নাটকের জন্যই আমি এবং জোভান ভাই ভীষণ সাড়া পেয়েছি। এস আর মজুমদার ভাইয়ের এই নাটকের গল্পটাই মূলত প্রাণ। যে কারণে নাটকটিতে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছে নাটকটির জন্য। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন, ‘এর আগে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে আমি আটটি নাটক নির্মাণ করেছি। তবে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে একসাথে একটি নাটকই নির্মাণ করেছিলাম, নাম ছিল ‘মামা ভাগ্নে চারশ বিশ’। কোটিপতি তাদের একসাথে নিয়ে আমার দ্বিতীয় নাটক।

গল্পের নায়ক জোভান, মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু একসময় সে কোটিপতি হয়ে যায়। কোটিপতি হয়ে গেলেও সে তার পরিবারের কাছে প্রকাশ করতে চায় না। কারণ নায়ক মনে করে সে যদি তা প্রকাশ করে তাহলে মধ্যবিত্ত পরিবারের যে আনন্দ তা সে আর উপভোগ করতে পারবে না। এমনই গল্প নিয়েই মূলত নাটকটি নির্মিত হয়েছে। যথারীতি জোভান ও কেয়া পায়েল চমৎকার অভিনয় করেছে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’