সিঙ্গাপুরের বিপক্ষে আত্মবিশ্বাসী দল : শমিত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ভিয়েতনামের কাছে হারের হতাশা কাটিয়ে উঠতে কাজ করছে স্কোয়াড, এমনটাই জানিয়েছেন শমিত সোম।

বাফুফেকে দেয়া ভিডিও বার্তায় শমিত বলেন, দলের ভেতরের পরিবেশ ইতিবাচক এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো। তার ভাষায়, মাঠের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই তিনি দলকে সাহায্য করার চেষ্টা করছেন।

চাপ প্রসঙ্গে শমিত জানান, দল কোনো অতিরিক্ত চাপ নিচ্ছে না বরং সবাই স্বাভাবিক খেলায় মনোযোগ দিচ্ছে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও তিনি মনে করেন, ফুটবল কেবল ১১ জনের খেলা নয় পুরো স্কোয়াডের সম্মিলিত প্রচেষ্টাতেই সাফল্য আসে। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশী সমর্থকদের উপস্থিতি দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। অনুশীলনে তাদের সমর্থন খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করছে এবং ম্যাচে জয়ের লক্ষ্য আরো দৃঢ় করছে।