বানর থেকে ফসল বাঁচতে ভালুকের ছদ্মবেশ!
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বানরের উৎপাত থেকে ক্ষেতের আলু ও স্ট্রবেরি রক্ষায় অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ভারতের তরুণ কৃষক ধর্মবীর। ভালুকের ছদ্মবেশ ধারণ করে ক্ষেতের মধ্যে ঘুরে বেড়ান। এতে বেশ কাজ হয়েছে, ভয়ে বানরের দলের টিকিও দেখা যায় না।
সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ধর্মবীর বলেন, এলাকায় মনে হয় শতাধিক বানর রয়েছে। শুধু আমার একার না, সবারই ফসলের ক্ষতি হচ্ছে। আলু, স্ট্রবেরি খেয়ে ফসল নষ্ট করে চলে যাচ্ছে।
তিনি জানান, ভালুকের ছদ্মবেশ কিনতে চার হাজার রুপি খরচ হলেও এতে ফসল রক্ষা হচ্ছে এটা ভেবেই শান্তি পাচ্ছেন। তার পাশাপাশি এলাকার আরো কয়েকজন কৃষক বানর তাড়াতে একই পন্থা অবলম্বন করেছেন। ইন্টারনেট