ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসাইনের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী আচরণবিধি মেনে ভাঙ্গা উপজেলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো: এনায়েত হোসাইন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল-অরা তীন সোফিয়ার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কে এম মফিজুর রহমান মাসুদ, খন্দকার লিটু, মো: হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর আমির এনায়েত হুসাইন বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। আশা করছি ফরিদপুর-৪ আসনে জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দিবেন।