হাদি হত্যার বিচার দাবিতে প্রতিবাদী কবিতাপাঠ প্যারিসে

Printed Edition
back-3
প্যারিসের কাজী নজরুল ইসলাম সেন্টারে প্রতিবাদী কবিতা পাঠের আসরে প্রবাসীরা : নয়া দিগন্ত

মোহাম্মদ মাহবুব হোসাইন প্যারিস থেকে

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস (ফ্রান্স)-এর উদ্যোগে গত বুধবার প্যারিসের একটি রেস্টুরেন্টে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।

বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জাহাঙ্গীর আলম। এরপর সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথিদের বক্তব্য পর্ব শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, একই সংগঠনের যুগ্ম সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান কাজল এবং সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টোয়েন্টি ফোর-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরাসি নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, অ্যাডভোকেট ও চিন্তক মনোয়ার হোসেন পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সংগঠনের সহসভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম এবং সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম ও মুহাম্মদ আল আমীনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় ও আপসহীন বিপ্লবী কণ্ঠস্বর। তাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন, তার হত্যার বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্ষোভ, শোক ও প্রতিবাদ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার এবং ন্যায়বিচারের দাবিকে আরো জোরালোভাবে তুলে ধরা হবে।