মিনার্ভা হসপিটাল-ইনসাইট সাইকো- সোশ্যাল কেয়ার চুক্তি

Printed Edition

রাজধানী ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেডের সাথে সেগুনবাগিচার মানসিক রোগীদের একটি বিশেষায়িত হাসপাতাল ‘ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চের মধ্যে বৃহস্পতিবার করপোরেট চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুসারে ‘ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’ র কর্মকর্তা-কর্মচারী ও ভর্তি রোগীরা মিনার্ভা হসপিটাল লিমিটেড থেকে বিশেষ করপোরেট সুবিধা পাবেন। মিনার্ভা হসপিটালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা: নাজনীন সুলতানা, সিইও মো: আব্দুল কাদের এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা। অপর দিকে, ‘ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চে’র পক্ষে স্বাক্ষর করেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আরফা ইসলাম ও হেড অব অ্যাডমিন মুহাম্মদ উসমান আলী। বিজ্ঞপ্তি।