নি ত্যো প ন্যা স
ঘটন-অঘটন সুন্দরবন
Printed Edition
প্রিন্স আশরাফ
একশ’ বায়ান্ন.
‘শোনো, ইনতাজ আলী, তুমি যে ধোয়া তুলসীপাতা, তা কিন্তু নও। আমি ইচ্ছে করলেই তোমারে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি। কিন্তু তুমি যদি ওদের ধরার ব্যাপারে আমাদের সাহায্য করো তাহলে আমি তা করব না। সরকারের কাছ থেকে তোমার হুলিয়া তুলে নেয়ার দায়িত্ব আমার। আর ভালো জীবনে ফিরে গিয়ে যাতে ব্যবসা করতে পারো, মেয়েটার ভালো বিয়ে দিতে পারো, সেটাও আমরা দেখব। এখন বলো তুমি কোনটা চাও? আমাদের হাতে ধরা দিতে চাও? না আমাদের সাথে থেকে আমাদের সাহায্য করতে চাও? যেটা করবা তাড়াতাড়ি করো। আমাদের হাতে সময় কম। ওদের একটা গ্রুপ খুব বড় ধরনের একটা কাজ করতে চলেছে। তুমি দলে এলেই আমি তোমাকে সব জানাব।’ সে ইচ্ছে করেই তুমি করে বলল, এমনকি সে যে অনেক বড় কর্মকর্তা সেটা ঝালাই করে নিতেও ইচ্ছে করেই ফাঁকে একবার মাঝিকেও তুমি করে বলল। মাঝি দ্বিধায় পড়ে গেল।
ইনতাজ আলী কিছুক্ষণ চুপ করে বসে ভাবল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, স্যার, এখন আপনি আমার মা-বাপ। (চলবে)