ইরানি বিমান নিয়ে সিবিএসের খবর বিভ্রান্তিকর : পাকিস্তান
Printed Edition
টাইমস অব ইন্ডিয়া
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে দাবি করা হয়েছিল, পাকিস্তান গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের বিমানঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছে। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, নূর খান বিমানঘাঁটিতে ইরানি বিমান থাকার খবর বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত। এ ধরনের অনুমান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সিবিএস নিউজের খবরে পরিচয় গোপন রাখা দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরান আফগানিস্তানে কয়েকটি বেসামরিক বিমান পাঠিয়েছিল। তবে সামরিক বিমান ছিল কি না, তা স্পষ্ট নয়। তাদের দাবি, চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক ও বিমানসম্পদ নিরাপদ রাখতে এ পদক্ষেপ নেয় তেহরান। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার কয়েক দিনের মধ্যেই তেহরান কয়েকটি বিমান পাকিস্তান বিমানবাহিনীর নূর খান ঘাঁটিতে পাঠায়। খবরে আরো বলা হয়, ওই সরঞ্জামের মধ্যে ইরান বিমানবাহিনীর একটি আরসি-১৩০ বিমানও ছিল, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়। তবে এক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা সিবিএসকে বলেন, নূর খান ঘাঁটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।