নির্ভরযোগ্য হয়ে উঠছেন পারিসা জান্নাত

Printed Edition
bino-2
নির্ভরযোগ্য হয়ে উঠছেন পারিসা জান্নাত

বিনোদন প্রতিবেদক

পারিসা জান্নাত, এই প্রজন্মের একজন নবাগত আলোচিত অভিনেত্রী। একটু একটু করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি, আর অনবদ্য অভিনয় দিয়ে দর্শকেরও প্রিয় হয়ে উঠছেন তিনি। সমাজবিজ্ঞাপনে অনার্স পড়ুয়া পারিসার একটা সময় স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। কিন্তু এসে অভিনয় করার খুব শখ জাগে। নিজেকে টিভি পর্দায় দেখার স্বপ্ন দেখতে শুরু করেন। এরই মধ্যে নাটকে অভিনয় করে বেশ আলোচনাতেও চলে এসেছেন পারিসা জান্নাত। তার অভিনীত দর্শকের কাছে উপভোগ্য নাটকগুলো হচ্ছে- ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’, ‘দুর্নাম’ ইত্যাদি। এসব নাটকে তার অভিনীত প্রতিটি চরিত্র বেশ চ্যালেঞ্জিং এবং পারিসা চেষ্টা করেছেন প্রতিটি চরিত্রই নিখঁতভাবে ফুটিয়ে তুলতে। পারসিার সহশিল্পীরাও পারিসাকে নিয়ে ভীষণ আশাবাদী। কারণ তারা পারিসার অভিনয়ে মুগ্ধ। তারাও ভীষণ প্রত্যাশী যে, পারিসা আগামী দিনে অনেক ভালো একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন যদি ভালো ভালো গল্পে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পান। রাশেদ সীমান্ত, জাহের আলভী, শামীম হাসান সরকার এই তিন অভিনেতার সাথেই পারিসার বেশি কাজ হয়েছে। পারিসা ভীষণ কৃতজ্ঞ পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির কাছে। কারণ তারা তাকে অভিনয় জীবনের চলার পথে ভীষণ সহযোগিতা করেছেন। আগামীর স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে পারিসা জান্নাত বলেন, ‘একটু একটু করে নিজের শখ থেকে এখন অভিনয় আমার পেশা হয়ে উঠেছে। চলার এই পথে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।