বিএফএলে উঠল চট্টগ্রাম সিটি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অভিষেকেই সাফল্য চট্টগ্রাম সিটি এফসির। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলতে এসেই বাজিমাত বন্দরনগরীর এই দলের। চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল লিগে (সাবেক বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলা। ১৫ খেলা শেষে ৩৬ পয়েন্ট তাদের। এখনো তাদের তিন খেলা বাকি। তবে নিশ্চিত হয়েছে রানার্সআপ হওয়া। তাদের পেছনে ছুটছে সিটি ক্লাব। গতকাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের পক্ষে গোল করেন দিদারুল ইসলাম সৈনিক ও মাশরাফি ইসলাম। চট্টগ্রাম আবাহনীর সাইফুল্লাহ সরদার পেনাল্টি থেকে ব্যবধান কমান। অন্য ম্যাচে ১০ জনের বিআরটিসি ১-০ গোলে হারিয়েছে খেলাঘরকে। গোলদাতা গোলাম রাব্বী। লালকার্ড পান জয়ন্ত লাল।