বিপিএলে যত হ্যাটট্রিক

Printed Edition
khela-5
এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক করা রানা

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে চার ম্যাচের মধ্যেই একটি হ্যাটট্রিক দেখেছে ক্রিকেটপ্রেমীরা। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। ইনিংসের ১৮তম ওভারের শেষ তিন বলে একে একে ফেরান মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে। দলকে ম্যাচ জেতানোর সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে শেষ ওভারের চরম নাটকীয়তায় এক উইকেটে ম্যাচ জিতে নেয় সিলেট টাইটান্স। রানার হ্যাটট্রিকটি ছিল বিপিএল ইতিহাসের নবম হ্যাটট্রিকের রেকর্ড। নবম বোলার হিসেবেই হ্যাটট্রিক করলেন রানা।

বিপিএলে যত হ্যাটট্রিক

নাম - দল - প্রতিপক্ষ - সাল

মোহাম্মদ সামি - দুরন্ত রাজশাহী - ঢাকা গ্ল্যাডিয়েটরস - ২০১২

আল-আমিন হোসেন - বরিশাল বুলস - সিলেট সুপারস্টারস - ২০১৫

আলিস আল ইসলাম- ঢাকা ডায়নামাইটস - রংপুর রাইডার্স - ২০১৯

ওয়াহাব রিয়াজ - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খুলনা টাইটানস - ২০১৯

আন্দ্রে রাসেল - ঢাকা ডায়নামাইটস - চিটাগং ভাইকিং - ২০১৯

মৃত্যুঞ্জয় চৌধুরী - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - সিলেট সানরাইজার্স - ২০২২

শরিফুল ইসলাম - দুর্দান্ত ঢাকা - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - ২০২৪

মঈন আলী -কুমিল্লা ভিক্টোরিয়ান্স - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - ২০২৪

মেহেদী হাসান রানা - নোয়াখালী এক্সপ্রেস - সিলেট টাইটান্স - ২০২৫