প্রোগ্রামিং প্রতিযোগিতায় আইআইইউসির আন্তর্জাতিক সাফল্য
Printed Edition
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রোগ্রামিং টিম ডি.ইউ.ডব্লিউ.পি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫-এ অংশগ্রহণ করে ফিমেল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটি তাদের টানা দ্বিতীয়বারের মতো আইসিপিসির আঞ্চলিক পর্বে অংশগ্রহণ।
এর আগে দলটি আইসিপিসি প্রিলিমিনারি কনটেস্টে অংশ নেয়। সেখানে তারা ফিমেল সøট অর্জন করে আঞ্চলিক পর্বে খেলার সুযোগ পায়। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে অংশ নিয়ে দলটি বেস্ট ফিমেল টিমের খেতাব অর্জন করে।
বিজয়ী দল আইআইইউসির ভিসির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সাথে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) বিশ্বের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিভিন্ন অঞ্চলে এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে আয়োজিত আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তি।