নকআউটের লড়াই মিসর-ইরানের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিতের জন্য মুসলিম দুই দেশের লড়াই। গ্রুপ ‘জি’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মিসর ও ইরান। সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াই শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, বরং দুই দলের জন্য নকআউট পর্বের ভাগ্য নির্ধারণের মঞ্চ। বর্তমানে মিসর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে, অন্য দিকে ইরান দুই ম্যাচে দু’টি ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ফলে এই ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে পরবর্তী রাউন্ডে কারা যাবে তার ওপর।
মিসর এবারের বিশ্বকাপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে তারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। সেই ম্যাচে অধিনায়ক মোহাম্মদ সালাহ দলের ত্রাতা হয়ে ওঠেন। তিনি একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তার সাথে আক্রমণভাগে ওমর মার্মাউশ ও অন্য ফরোয়ার্ডদের সমন্বয় মিসরের আক্রমণকে অনেক বেশি কার্যকর করে তুলেছে।
অন্য দিকে ইরান এখনো অপরাজিত থাকলেও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপে গোলশূন্য সমতা তাদের নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে। তবে শেষ ষোলোতে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইরানের। ইরানি কোচ ও খেলোয়াড়রা বিশ্বাস করেন, দলটি বড় ম্যাচে নিজেদের সেরাটা তুলে ধরতে সম। এই ম্যাচে ইরানের ভরসা অভিজ্ঞ স্ট্রাইকার মেহেদি তারেমি। তার গোল করার মতা এবং বড় ম্যাচে প্রভাব বিস্তারের অভিজ্ঞতা ইরানকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।