বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চুক্তি স্বাক্ষর
Printed Edition
সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংক্রান্ত করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষে হাসপাতালের নির্বাহী পরিচালক আ ন ম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে করপোরেট চুক্তিতে স্বাক্ষর করেন। এই করপোরেট চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য বীমার পলিসি গ্রাহকরা ক্যাশলেস সুবিধা ও সব পলিসি গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা ও তাদের পোষ্যরা সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্য ছাড় পাবেন। করপোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হাসপাতাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান (সুমন) এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মো: নাসির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।