সোমালিয়ায় আল-শাবাবের ২২ সদস্য নিহত

Printed Edition

সিনহুয়া

সোমালিয়ার হিরান এবং মুদুগ অঞ্চলে পরিচালিত দু’টি পৃথক অভিযানে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত হয়েছে। সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এনআইএসএ) এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদার বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার রাতে আল-শাবাবের নেতাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এ সশস্ত্র বিদ্রোহী সংগঠনটি এসব এলাকায় হামলা পরিকল্পনা করছিল। এনআইএসএ-এর এক মুখপাত্র বলেছেন, তারা সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং তাদের সব লুকানো স্থল ধ্বংস করতে অভিযান ত্বরান্বিত করেছে।

এ অভিযানগুলো এর আগের দারুসালাম, মুবারক এবং হাওয়াডলে শহরগুলোতে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। ওইসব এলাকাতেও আল-শাবাবের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ চালানো হয়েছিল। এ অভিযানগুলো নতুনভাবে চালু হওয়া অপারেশন রোলিং থান্ডার এর অংশ। এ অভিযানের লক্ষ্য হচ্ছে, আল-শাবাবের গুরুত্বপূর্ণ ঘঁাঁটিগুলো ধ্বংস করা, সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত পথ বন্ধ করা,আল-শাবাবের অপারেশনাল ক্ষমতা দুর্বল করা এবং সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলোকে সুরক্ষিত রাখা।