মো: জয়নাল আবেদীন মোল্লা
Printed Edition
নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার বাবা মো: জয়নাল আবেদীন মোল্লা (৮৫) শনিবার রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের মোল্লা বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে কুমিল্লা-১১ সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, ব্যবসায়ী শাহজাহান বাবলু, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: তবারক উল্লাহ, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মাওলানা শামছুদ্দোহা আশ্রাফী, নাঙ্গলকোট প্রেস ক্লাব সহসভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা।