বিএসআরএম স্টিলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Printed Edition
বিএসআরএম স্টিলস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ ওই সভায় সভাপতিত্ব করেন। তিনি কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। সভায় কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোম্পানির পুনঃনিয়োগ এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন পরিচালকমণ্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। শেয়ারহোল্ডাররা সাধারণ সভায় অংশ নিয়ে কোম্পানির ৫০% (পঞ্চাশ শতাংশ) নগদ লভ্যাংশসহ সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়া শেয়ারহোল্ডাররা ওই ভার্চুয়াল সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলী, কোম্পানি সচিবসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। বিজ্ঞপ্তি।