ঈগল পাখি

Printed Edition
nittodin-4
ঈগল পাখি

ছোট্ট বন্ধুরা,

তোমরা ঈগল পাখির নাম শুনেছ। দেখেছ কি? কেউ কেউ হয়তো দেখেছ।

ঈগলকে বলে পাখির রাজা। কেন? এটি খুব হিংস্র পাখি। আকারেও বেশ বড়। আর এর গায়ে ভয়ানক শক্তি। জানো, একটি বড় জাতের ঈগল খুব সহজেই ওপর থেকে ছোঁ মেরে ভেড়ার পাল থেকে একটা আস্ত ভেড়াকে নখে বিঁধিয়ে তুলে নিতে পারে? পারে একশো বার পারে। এসব কারণেই ঈগল পাখির রাজা।

ঈগল সর্বভুক। যে কোনো প্রাণী বাগে পেলেই এরা ধরে খায়।

সবচেয়ে বড় জাতের ঈগল সামুদ্রিক ঈগল। এদের পাখার বিস্তার ১০-১২ ফুট। এদের প্রধান খাদ্য মাছ।

বিভিন্ন জাতের ঈগল আছে। সারা দুনিয়ায়ই এদের দেখা যায়।

এবার ঈগলের ছবি দেখো এবং আঁকো।