আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলিপুর শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

Printed Edition
artho-2
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলিপুর শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে কুয়াকাটায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আলিপুর শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বুধবার সকালে কুয়াকাটা ও আশপাশের এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আলিপুর শাখার শাখা ব্যবস্থাপক (এফএভিপি) মো: রেজাউল হক। এ সময় তিনি বলেন, ‘ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি নিয়মিত কর্মসূচি। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার (সিকোডা) নির্বাহী পরিচালক মো: মিজানুর রহমান, সেকেন্ড অফিসার (পিও) মো: শহিদুল ইসলাম, বিনিয়োগ বিভাগের ইনচার্জ মো: জাকির হোসাইন, এআরডিপির ইনচার্জ মো: রুহুল আমিনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কম্বল পেয়ে উপকারভোগীরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।