প্রাইম ব্যাংকের সাথে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি

Printed Edition
artho-2
প্রাইম ব্যাংকের সাথে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি

গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)-এর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ডিএফএসকে থেকে গাড়ি ক্রয়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেড (ডিএফএসকে বিডি)-এর ম্যানেজিং ডিরেক্টর মো: মোহতাসিম আল রাফিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী এবং মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চার লিমিটেডের (ডিএফএসকে বিডি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন খানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।