সিংড়ায় এসএসসি ৯২ বন্ধুদের মিলনমেলা
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়া উপজেলার এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের নিয়ে এক বর্ণিল ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সিংড়া পৌর কনফারেন্স রুমে এই মিলনমেলার আয়োজন করে এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা। অনুষ্ঠানে দীর্ঘ তিন দশক আগের স্কুল জীবনের অমলিন স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বন্ধুদের এই আয়োজনে শামিল হয়ে বলেন, বন্ধুত্ব এমন এক বন্ধন যা সময়ের সাথে আরো দৃঢ় হয়।