জিতেও বার্সেলোনার বিদায়
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে প্রথম লেগে ঘরের মাঠে হারের পর বার্সার সামনে সেমিতে যাওয়ার পথটা ছিল বেশ কঠিন। শুধু জিতলেই হবে না। গোল ব্যবধানও কমাতে হবে। প্রথমটিতে বার্সা সফল, ম্যাচটি জিতেছে, তবে গোল ব্যবধান কমাতে পারেনি। তাই এবার কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। গতকাল ক্যাম্প ন্যুতে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাসের্নলোনা। ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগে গোল অ্যাগ্রিগেটে ২-৩ ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে কাতালানদের।এই জয়ে সিমিওনের অধীনে প্রথমবারের মতো ঘরের মাঠে নকআউট ম্যাচ হেরেও পরের রাউন্ডে উঠেছে অ্যাথলেটিকো। ৯ বছর পর আবারো বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল। মাদ্রিদের ক্লাবটি। অন্য দিকে গতবার সেমিতে ইন্টার মিলানের কােেছ হেরে বিদায় নেয়া বার্সা এবার কোয়ার্টারের গণ্ডিও পার হতে পারল না।
চ্যাম্পিয়ন লিগ কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন।
ঘরের মাঠে জয় পেয়েও কোনো লাভ হলো না স্প্যানিশ জায়ান্ট বার্সার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় মৌসুমে হতাশায় মুখ লুকাতে হলো হ্যান্সি ফ্লিকের শীষ্যদের। দ্বিতীয় লেগে দুর্দান্ত জয়লাভের পরও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। মাত্র ৩ মিনিটেই ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪ মিনিটে ফেরান তোরেস গোল করলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২ দেয়। তখন মনে হচ্ছিল, বার্সেলোনা হয়তো ইতিহাস গড়তে যাচ্ছে।
কিন্তু মাত্র ৭ মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পাল্টে যায়। অ্যাডেমোলা লুকম্যানের গোলে আবার এগিয়ে যায় অ্যাথলেতিকো। দুর্দান্ত গতিতে উঠে আসা মার্কোস লরেন্তের ক্রস থেকে গোলটি করেন লুকম্যান, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পুরো ম্যাচজুড়ে দারুণ পারফর্ম করেন অ্যাথলেটিকোর গোলরক্ষক জুয়ান মোসো। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি দলকে টিকিয়ে রাখেন। অন্য দিকে বার্সেলোনার তরুণ খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেলেও ভাগ্য তাদের সহায় হয়নি। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে ডিফেন্ডার এরিখ গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় কাতালানদের, যা তাদের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়ায়।
শেষ মুহূর্তে বার্সেলোনা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। বদলি হিসেবে নামা রোনল্ড অতিরিক্ত সময়ে দলকে ম্যাচে ফেরাতে পারতেন; কিন্তু তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এ দিকে কোয়ার্টারের অপর ম্যাচে দাপটের সাথে লিভারপুলকে হারিয়ে সেমিতে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে উসমান দেম্বেলের জোড়া গোলে ২-০তে জয় পায় ফরাসি ক্লাবটি।
প্রথম লেগে ০-২ গোলে পিছিয়ে থাকার পর নিজেদের মাঠে জয়ের প্রত্যাশায় ছিল অলরেডরা। তবে সে আশায় গুড়ে বালু। প্রত্যাশা পূরণ করতে পারেননি সালাহরা। খেলার মধ্যভাগে একটি পেনাল্টি পেলেও পরে তা ভিডিও রিভিউওতে বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেনে উসমান দেম্বলে।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের জোড়ালো শটে গোল করে পিএসজিকে এগিয়ে নেন। ০-৩ গোলে পিছিয়ে যাওয়ার পরও হার ছাড়েনি লিভারপুল। গোলের চেষ্টা করতে থাকে তারা । তবে ৯০+১ মিনিটে আবারো দেম্বলে গোল করলে পুরো স্টেডিয়াম নিস্তব্দ হয়ে পড়ে। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ এবং দুই লেগ মিলে ৪-০ অ্যাগিগ্রেটে জিতে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যায় লুইস এনরিকের দল। সেমিতে তারা রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে।
রেফারিং নিয়ে বিতর্কে ‘ডাকাতি’ বললেন রাফিনহা
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনা শিবির। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা তো সরাসরি ম্যাচটিকে ‘ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন। ইনজুরির কারণে দুটি ম্যাচেই খেলতে না পারা রাফিনিয়া বলেন, ‘আমার কাছে এই ম্যাচটি ডাকাতির মতো। শুধু এই ম্যাচ নয়, আগের ম্যাচটাও। রেফারিং ছিল খুবই খারাপ ও নিম্নমানের।’
তবে রাফিনিয়ার মন্তব্যের প্রেক্ষিতে উয়েফা জানিয়েছে, ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।
এ দিকে লিভারপুল কোচ অর্নে স্লটও রেফারিং নিয়ে অভিযোগ করেছেন। তার মতে লিভারপুলের বিদায়ের পেছনে ভিআর পদ্ধতি দায়ী। ‘আমি অবাক নই, পুরো মৌসুমজুড়েই আমাদের বিপক্ষে এমন সিদ্ধান্ত গেছে, রেফারি যদি পেনাল্টি না দিতেন তবে ভিআর কখানোই সেটা পাল্টাতো না। পেনাল্টি পেলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।’