নয়া দিগন্ত কুষ্টিয়া প্রতিনিধির মায়ের ইন্তেকাল

Printed Edition

দৈনিক নয়া দিগন্ত কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: নুরুল কাদেরের মা রাবেয়া বেগম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার বার্ধক্যজনিত কারণে তিনি ফরিদপুর জেলার মুধখালীর পশ্চিম গাড়াখোলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সোমবার সকাল ১০টায় মুধখালী টিঅ্যান্ডটি জামে মসজিদ গোরস্থানে সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয়। তিনি স্বামী, আট ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন ও অনেক গুণগাহী রেখে যান। কুষ্টিয়া প্রতিনিধি।