আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ১০ বছর পর দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী অ্যাটাকিং মিডফিল্ডার। লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রে পারেদেসের মতো তরুণকে পেছনে ফেলে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আবারো নিজের জাত চেনালেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
২০১৪ সালে প্রথমবার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ৩৭ বছর বয়সী এ ফুটবলার। রোজারিও সেন্টালের হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন এ স্ট্রাইকার। ইউরোপে ঈর্ষণীয় ক্যারিয়ার শেষ করে গত মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দেন তিনি।