তিউনিশিয়া ও নাইজেরিয়ার জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

১২ বছরের অপেক্ষার অবসান হলো তিউনিশিয়ার। আফ্রিকান নেশনস কাপে প্রথম জয়ের দেখা পেল দেশটি। গতকাল আফ্রিকান নেশনস কাপের ‘সি’ গ্রুপে তিউনিশিয়া ও নাইজেরিয়া জয় পেয়েছে। তিউনিশিয়া উগান্ডাকে ৩-০ গোলে ও নাইজেরিয়া ২-১ গোলে তানজানিয়াকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল।