নারীদের কর্মসংস্থানে ওমেনস জব ফেয়ার করছে এটিবি জবস
Printed Edition
নারীদের জন্য কর্মসংস্থান ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ তৈরিতে আগামীকাল (১৯জুন) রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এটিবি জবস প্রেসেন্টস ও মেনস জব ফেয়ার-২০২৬। প্রদর্শনীতে টাইটেল পার্টনার হিসেবে থাকছে ক্যারিয়ার হাব-পাওয়ার বাই ব্যাক এবং এসএমসি আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে।
ইতোমধ্যে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এই আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করেছে। চাকরির সুযোগের পাশাপাশি আয়োজনে থাকবে ক্যারিয়ার গাইডলাইন, সরাসরি ইন্টারভিউ, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং সুবিধা এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোন। বিজ্ঞপ্তি।