রেলওয়ের সঙ্কেত বিভাগের ৫ কর্মকর্তাকে বদলি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের সঙ্কেত ও টেলিযোগাযোগ বিভাগের ৫ কর্মকর্তাকে বদলির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ রেলভবনের (পার্সোনাল-১ শাখা) উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে জারি করা আদেশে চট্টগ্রাম পাহাড়তলীর সহকারী সঙ্কেত প্রকৌশলী-২ মোহাম্মদ আব্দুল্লাহ আল জায়েদ রাফিকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী সঙ্কেত প্রকৌশলী সিআরবি, চট্টগ্রামের দায়িত্ব পালন করবেন। রাজশাহীর সহকারী টেলিযোগ প্রকৌশলী মো: হারুন অর রশীদকে লালমনিরহাট (চ.দ), রাজশাহীর সহকারী সঙ্কেত প্রকৌশলী মো: হারুন অর রশীদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী টেলিযোগাযোগ প্রকৌশলী রাজশাহীর দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।
এ ছাড়া ঢাকার রেলভবনের সহকারী পরিচালক (আইটি) আবু ইউসুফকে সহকারী সঙ্কেত ও টেলিযোগযোগ প্রকৌশলী (টেলিকম) ঢাকায় এবং ঢাকার সহকারী সঙ্কেত প্রকৌশলী জামাল আবু নাসেরকে সহকারী টেলিযোগাযোগ প্রকৌশলীয় ঢাকা এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী সঙ্কেত প্রকৌশলী ঢাকার দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।