ঢাবিতে পাকা রাস্তাসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিতাংশে নব-স্থাপিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তা উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক আবাসিক শিক্ষার্থী ও প্রাইম এসেট গ্রুপের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফারুক শাহ এবং হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।