নেমে গেল হামজার লেস্টার সিটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ফুটবলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম নাটকীয় পতনের সাক্ষী হলো বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২০১৬ সালে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ জয়ের মাত্র এক দশক এবং পাঁচ বছর আগে এফএ কাপ জয়ের পর ক্লাবটি এখন নেমে গেল ইংল্যান্ডের তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে। পরশু হাল সিটির বিপক্ষে ২-২ ড্র-ই নিশ্চিত করে তাদের অবনমন।

২০২৬ সালে ২০টি লিগ ম্যাচের মধ্যে মাত্র দু’টি জয়, এই পরিসংখ্যানই বলে দেয় কেন এমন বিপর্যয়। সমর্থকদের ক্ষোভও ছিল চোখে পড়ার মতো।