চট্টগ্রাম-১৪ আসনে আরো ২ বিএনপি নেতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে আরো দুই বিএনপি নেতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত এ আসনে ১০ জন বিএনপি নেতা ও নেতার পক্ষে প্রতিনিধিগণ তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেরা নির্বাচন অফিসার মোজাম্মেল হোসেনের কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজুল ইসলামের পক্ষে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য এসএম মাসুদ। এ সময় বরমা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম, সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম মুরাদ, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মো: কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সজিব উদ্দিন ও মোহাম্মদ সাহেদ শিকদার উপস্থিত ছিলেন। একই কার্যালয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবদুস সালাম মামুনের পক্ষে দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে আটজন বিএনপি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । এ নিয়ে এ আসনে বিএনপির মোট ১০ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।