যৌথ চ্যাম্পিয়ন বিকেএসপি ও বরিশাল জেলা দল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বিকেএসপি ও বরিশাল অনূর্ধ্ব-১৫ জেলা ফুটবল দলকে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচ। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাইনাল ম্যাচটি না হয়ে উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
লিগের ফেয়ার প্লে ট্রফি পায় নোয়াখালী অনূর্ধ্ব-১৫ জেলা ফুটবল দল। সেরা গোলকিপার বরিশালের আল রাবিদ। সর্বোচ্চ গোলদাতা (৪ গোল) বিকেএসপির আশিক আকন্দ ও লিগের সেরা খেলোয়াড় বিকেএসপির মো: নাফিদ।