শ্রীলঙ্কার বিমানবাহিনীর একটি হেলিকপ্টার শুক্রবার (৯ মে) প্রদর্শনী ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। এতে চার কমান্ডো ও বিমানবাহিনীর দু’ সদস্য নিহত হয়েছেন।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একজন কর্মকর্তা জানান, সামরিক বাহিনীর সদস্যরা যখন হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের বেল ২১২ হেলিকপ্টারটি একটি হ্রদে পড়ে যায়।