পাকিস্তানে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন (শনিবার)।

মঙ্গলবার (২৭ মে) এই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবির আজাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কোথাও চাঁদ দেখার কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

তার দেয়া তথ্যমতে, পাকিস্তানে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, চাঁদ দেখার জন্য পাকিস্তানের বিভিন্ন শহরে জোনাল ও জেলা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ