ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫ শ’ টন সিদ্ধ চাল নিয়ে এমভি টানাইস ড্রিম এবং জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শ’ টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহি ১ জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮ শ’ টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র : বাসস