আলু রফতানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। এ স্থল বন্দর দিয়ে নতুন করে আরো ১০৫ টন আলু গিয়েছে নেপালে। এ নিয়ে বাংলাদেশ থেকে ১ হাজার ৫৫৪ টন আলু নেপালে রফতানি করা হলো।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, বুধবার (১৯ মার্চ) বিকেলে স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১০৫ টন আলু নেপালে গিয়েছে।
তিনি জানান, আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এগুলো রফতানি করছে থিংকস টু সাপ্লাই ও ফাস্টডেলিভারী নামে দু’টি রফতানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাই ৪২ ও ফাস্টফাস্ট ডেলিভারি ৬৩ টন। এছাড়াও বন্দরটি দিয়ে হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠানও নেপালে আলু রফতানি করছে।
উজ্জ্বল হোসেন বলেন, রফতানিকারকরা প্রয়োজনীয় ডুকুমেন্টসহ অনলাইনে আবেদন করলে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ল্যাবে পরীক্ষা করার পর ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়। রফতানি করা আলুগুলো স্টারিজ এবং লেডিও রোজেটা জাতের। সূত্র : বাসস