শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিট বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মুকরেমা রেজার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। আজ সকালে তার বড় মেয়ে জাহিয়া রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরেন।