চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে স্বস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সিঙ্গাপুরে মহাসচিব স্যারের ডাক্তার দেখানোর শিডিউল ঠিক করা আছে। সপ্তাহ পর ফিরবেন বলে জানান তিনি।