অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২ টা ৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে তারা।
বিএনপির প্রতিনিধিদলে আরো আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খশরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।
দলীয় একটি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট করার চেষ্টায় থাকবেন প্রতিনিধিরা। একইসাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন নেতারা।