ঈদুল ফিতরের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘ঈদের দিন সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম মাজারে প্রোগ্রাম শেষ করে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার অফিসে ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি মহাসচিব।’