সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্ট মূলে এক হাজার ৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৬০৪ জন। মোট এক হাজার ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। সূত্র : বাসস