দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমলসহ রাজধানীর সব বাজার বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাভাবিকভাবে খোলা থাকবে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি রাজধানীতে স্থায়ী কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের দোকানপাট, বাণিজ্যিক কেন্দ্র এবং শপিংমলগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে। বাসস